হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাধাকান্তপুর ডিগ্রি কলেজে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিমুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
মতবিনিময় সভায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষার মানোন্নয়ন, কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষক-কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। প্রধান অতিথি ড. কেরামত আলী এসব বিষয় পর্যালোচনা করে সমাধানে সর্বোচ্চ সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভায় কলেজের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.