বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে পৌর শহরের সীমার পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মারিয়া বেগম ইতি ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তার স্বামীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশ সকালে রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী মারিয়া বেগম ইতিকে আটক করা হয়। এ সময় তাদের ঘর থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছিল।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটক মারিয়া বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.