গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাইটিভির প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার ৫৩তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কটকস্থল এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া প্রবাসী আনম বিন ইসলাম রাজিব ও নাবিলা ইসলাম অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীর বিশিষ্ট ব্যবসায়ী সুমন মণ্ডল, বিএনপি নেতা লিটন মাঝি, জুয়েল মিয়া, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, রাজিব হোসেন তারিম, মো. ফাহাদ মিয়া, সৈয়দ সাকিবুল্লাহ বেলালী, সোলায়মান তুহিনসহ পরিবারের সদস্য, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা জ্যেষ্ঠ সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কেটে জন্মদিন উদযাপন করেন। পরে তাঁর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে মো. গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের কথা গণমাধ্যমে তুলে ধরেছেন। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানের শেষে জ্যেষ্ঠ সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.