বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৮৭-এর কাছে সোমনাথপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে সাড়ে মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী বেহুলারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মদের বিষয়ে পৃথকভাবে বুধবার (১৯ আগস্ট) আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.