তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক পূর্ণিমা রানী নাথ, সুরাইয়া খাতুন, তন্ময় কুমার গাইন ও নন্দ কিশোর মণ্ডল।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন বিপ্লব ভৌমিক, মহাসিন শেখ, হারুন অর রশীদ, তৃপ্তি মণ্ডল, শারমিন সুলতানা ও অনিতা সরকার প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি, নৈতিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতিতে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.