ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ (২০) এবং নগরকান্দা উপজেলার পৌরসদরের এনায়েত শেখের ছেলে মোটরসাইকেলচালক সাকিব শেখ (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, নগরকান্দা থেকে সাকিব মোটরসাইকেলযোগে হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে যাচ্ছিলেন। এ সময় পথচারী হৃদয় শেখ সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাকিব ও পথচারী হৃদয়ের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.