ফরিদপুর প্রতিনিধি
সাংগঠনিক অসংগতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির প্যাডে জারি করা বিজ্ঞপ্তিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত সব ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, নতুন গঠিত কমিটিগুলোতে গঠনতন্ত্র ও সাংগঠনিক কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় সাময়িকভাবে উপজেলার সব ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.