খুলনা প্রতিনিধি
উপ-সচিব পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তা শেখ ইমরানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি শেখ ইমরানের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদায় সংবর্ধনায় বক্তারা শেখ ইমরানের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে নতুন কর্মস্থলে আরও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এম. তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাহেদুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বিপ্লব কুমার নন্দী।
এ ছাড়া খুলনা জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তা ও স্টাফরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.