ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রয়াত সাংবাদিক আতাউল করিম দুলুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়, সাংবাদিক আতাউল করিম দুলু ১৯৮০ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বেও ছিলেন। জীবনের শেষদিকে তিনি দৈনিক জাহানের ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক আতাউল করিম দুলু ২০২০ সালের ২২ আগস্ট সকাল ৭টায় ঈশ্বরগঞ্জের থানা রোডের নিজ বাসভবনে শারীরিক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা প্রয়াত সাংবাদিক আতাউল করিম দুলুর কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.