শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকা নরসিংদীর পলাশে আনন্দের জোয়ার বইছে। এ উপলক্ষে নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লার নেতৃত্বে পলাশ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় ড. আবদুল মঈন খানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন নেতাকর্মীরা। একই সঙ্গে নরসিংদী-২ আসনের জনগণের প্রত্যাশা পূরণে তার মন্ত্রীত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নেতাকর্মীরা বলেন, দক্ষ, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তারা কৃতজ্ঞ। তার নেতৃত্বে পলাশসহ নরসিংদী-২ আসনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে প্রিয় নেতার মন্ত্রীত্ব লাভের খবরে পলাশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.