আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের আশাশুনি সফর উপলক্ষে বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দিনব্যাপী আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় আশাশুনি ইঞ্জিন ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন করেন এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। পরে বেলা ১১টায় আশাশুনি বাজারে নির্মাণাধীন নতুন কসাইখানার ফলক উন্মোচন করেন তিনি।
এরপর আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের ফলক উন্মোচন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স।
এদিকে বিকেল ৫টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের কৃতী সন্তান ও ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.