নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় এক জাল বিক্রেতাকে আটক করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানকালে মাধবদী হাটের মাঝখানে প্রকাশ্যে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ ৮০ হাজার টাকা।
মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে উন্মুক্ত স্থানে জাল বিক্রির সঙ্গে জড়িত অধিকাংশ বিক্রেতা জাল ফেলে বিভিন্ন দিকে পালিয়ে যান। তবে অভিযানকালে একজন জাল বিক্রেতাকে আটক করা সম্ভব হয়। পরে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, নরসিংদী সদরের উপস্থিতিতে জব্দ করা বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল মাধবদী হাটের উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মরিয়ম আক্তার ও নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান।
প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.