গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সঙ্গে গৌরনদী উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ দাস, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন এবং পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা গৌরনদী উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার মানোন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নবাগত জেলা প্রশাসক স্থানীয়দের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.