একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জানীগাঁও এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘সানজিদ এন্ড সামাইরা পরিবহন’ নামে একটি বিরতিহীন বাস জানীগাঁও এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে বাসের এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গেছে।
এ ছাড়া দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.