গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে বিশ্বজয়ী হাফেজ ও ক্বারীদের সংবর্ধনা, রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. তানভীর হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকি এবং আন্তর্জাতিক ক্বারী তালহাবীন মিজানকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বন্দর সাব-রেজিস্ট্রি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, মুফতি মো. আবু সাঈদ, জামায়াতে ইসলামী গৌরনদী পৌর আমির মাওলানা মো. হাফিজুর রহমান, ইমাম হাফেজ মো. আমানত শাহ ও সাংবাদিক বিএম বেলাল।
অনুষ্ঠানে বক্তারা কোরআন হিফজ ও তেলাওয়াতের মাধ্যমে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের সুনাম অর্জনকারী হাফেজ ও ক্বারীদের সাফল্যের প্রশংসা করা হয়।
পরে রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.