মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
মধুখালী উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার পুলিশ পরিদর্শক সুকদেব রায়, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মামুন এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে স্নেহা রায়।
অনুষ্ঠানে উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও একটি করে ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.