গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামে ১০ বছর বয়সী এক ভাতিজীকে ধর্ষণের অভিযোগে পার্শ্ববর্তী বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের (৬০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত হারুন কবিরাজ ওই গ্রামের মৃত তাহের কবিরাজের ছেলে।
মামলা ও ভুক্তভোগী পরিবারের বরাতে মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই ফিরোজ আলম জানান, গত ১৫ আগস্ট ভুক্তভোগী শিশু একই বাড়ির চাচাতো চাচা হারুন কবিরাজের দোকানে বিস্কুট-চিপস কিনতে যায়। এ সময় অভিযুক্ত তাকে ফুসলিয়ে দোকানের পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।
তিনি আরও জানান, গতকাল শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.