ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধবপুর গ্রামের অমর ভৌমিক ও তাঁর স্ত্রী মীনাক্ষী রানী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমর ভৌমিক ও তাঁর স্ত্রী মীনাক্ষী রানী গরুর জন্য ঘাস কাটতে ঘাস কাটার মেশিন ব্যবহার করছিলেন। এ সময় মেশিনের বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তাঁরা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মুকুল জানান, ঘাস কাটার মেশিনের বিদ্যুৎ সংযোগ কোনোভাবে ছড়িয়ে পড়ায় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুর গ্রামে ঘাস কাটার মেশিনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.