বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বাহাদুরাবাদ ভাটিয়াপাড়া ও চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রামের মৃত লৎফর রহমানের ছেলে মো. রিপন (৩৫), চর আমখাওয়া ইউনিয়নের টুককারচর গ্রামের দুয়াত উল্লাহ মন্ডলের ছেলে ওয়াজ উদ্দিন মন্ডল (৫৫), মিতালী বাজার এলাকার পূর্ব মিয়াপাড়া গ্রামের বুরহান উদ্দিনের ছেলে মো. বাবু মিয়া (২৭) এবং মিতালী বাজার এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মো. আল রাব্বি (২৩)।
প্রশাসন সূত্রে জানা যায়, বাহাদুরাবাদ ভাটিরপাড়া জুব্বাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে রিপনের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে ওয়াজ উদ্দিন মন্ডল, বাবু মিয়া ও আল রাব্বিকে আটক করা হয়। পরে ওয়াজ উদ্দিন মন্ডল ও বাবু মিয়াকে এক মাস করে এবং আল রাব্বিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.