স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া-নড়াইল সড়কে ট্রাক ও ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুত্তাকাব্বির সরদার (২৫) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুত্তাকাব্বির সরদার কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আজগর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল থেকে একটি ট্রাক চাচুড়ি বাজারের একটি দোকানের হার্ডওয়্যারের মালামাল নিয়ে যাচ্ছিল। অপরদিকে বারইপাড়া থেকে কাজ শেষে ইটভাঙার ট্রলিটি চাচুড়ি বাজারের দিকে যাচ্ছিল। বাজারের সামনে একটি সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল করে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ট্রলি চালক মুত্তাকাব্বির সরদার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.