মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কালকিনি উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বিদায়ী ইউএনওর কর্মকালীন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বক্তারা ইউএনও সাইফ-উল-আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা এবং সাধারণ মানুষের সেবায় তাঁর ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
অনুষ্ঠানে নাগরিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিদায়ী ইউএনওকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
পরে আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.