নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার লোহাচূড়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন লোহাচূড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। শিশুটিকে খুঁজে না পেয়ে তার মা খোঁজ শুরু করলে অভিযুক্তরা শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.