নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া বাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রস্তাব দেওয়ায় একটি সার বিক্রির প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং বিক্রির উদ্দেশ্যে খাবার সংরক্ষণের দায়ে একটি বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ওই দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন মো. শাহনেওয়াজ, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের নির্ধারিত মূল্য নিশ্চিত করা এবং খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.