সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইমামে রাব্বানী দরবার শরীফ, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.) ও ইসলামী ছাত্রসেনার উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে শত শত সুন্নি জনতা স্থানীয় সোমবাজার ঈদগাহ মাঠে সমবেত হন। পরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী, বাংলাদেশ হিজবুর রাসুল (সা.) সভাপতি আলহাজ দেওয়ান শফিউদ্দিন আহমাদ, সাবেক সভাপতি আলহাজ মো. রেজাউল করিম ভূঁইয়া, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর ও সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে জশনে জুলুস বের করা হয়।
জুলুসটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. সিরাজ উদ্দিন, সোমবাজার ঐতিহাসিক ৫০তম সুন্নি মহাসম্মেলন কমিটির সভাপতি মো. আরব আলী, শাজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মো. মাকসুদুল হাসান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আওলাদ হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শায়ের মো. আনিছুর রহমান, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা আহ্বায়ক শাকিল আহমেদ দরাই এবং ইসলামী ছাত্রসেনার সাবেক উপজেলা সভাপতি মাওলানা হাফেজ মো. আল-মামুনসহ অনেকে।
বক্তারা বলেন, প্রায় দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে শুভাগমন করেন। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য কল্যাণ ও সফলতা নিহিত রয়েছে।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদানসহ সুন্নি মতাদর্শের তরিকতপন্থী শত শত মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.