টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মুনিয়া খানম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার চর-কুশলী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুনিয়া খানম চর-কুশলী গ্রামের বাসিন্দা। তার স্বামী আলামিন প্রবাসে থাকেন। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মুনিয়ার বাবার নাম হেদায়েত শেখ। তিনি বর্নি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মুনিয়ার শাশুড়ি পানি আনতে বাইরে যান। এ সময় চার বছর বয়সী শিশুটি তার দাদিকে বিষয়টি জানায়। পরে ঘরের গেট ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা গেট খোলার চেষ্টা করেন। গেট না খোলায় একপর্যায়ে জানালা ভেঙে একটি ছোট শিশুকে ঘরের ভেতরে ঢোকানো হয়। পরে শিশুটি গেট খুলে দিলে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করেন।
এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মুনিয়া খানমকে দেখতে পান পরিবারের সদস্যরা।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মুনিয়া খানম এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.