ফেনী প্রতিনিধি
ফেনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ মিছিল করেছে দাগনভূঁইয়া জায়লস্কর দরবারের খাজা বারাহীগুনি দরবার শরীফ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে দরবার শরীফের চেরাগ-ই-চিশতী মঞ্জিল থেকে মিছিলটি শুরু হয়। পরে সিলোনিয়া বাজারসহ ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন দরবার শরীফের শাহজাদা ডা. শেখ মোহাম্মদ আকরামুল হক চিশতী। মিছিল শেষে দরবার শরীফে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন শাহজাদা শেখ মোহাম্মদ মাসুদুল হক চিশতী।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবারের পীর অধ্যাপক শেখ মোহাম্মদ আসরারুল হক চিশতী।
মিছিলে বিভিন্ন ধর্মীয় বাণীসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। এ সময় তাঁরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ও ‘নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ (সা.)’সহ বিভিন্ন স্লোগান দেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.