মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার চরবল্লাহাটি দক্ষিণ পাড়া কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কবরস্থানের পাশে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মুসল্লি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের পশ্চিম পাশে এওয়াজ সূত্রে ৩ শতক জমি পেয়ে কবুর শেখ সেখানে বসবাস করে আসছেন। তবে বর্তমানে তিনি কবরস্থানের জায়গাসহ মোট প্রায় ১০ শতক জমি জোরপূর্বক ভোগদখল করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, কবরস্থানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কবুর শেখকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ অবস্থায় আপসের মাধ্যমে কবরস্থানের জায়গা ছেড়ে না দিলে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন চরবল্লাহাটি দক্ষিণ পাড়া জামে মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, মো. রমজান মোল্যা, মনির মোল্যা, কালাম মোল্যা, ওয়ার্ড সদস্য কাজল মোল্যা, কাবুল ফকিরসহ স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত কবুর শেখ ওই গ্রামের মৃত বারিক শেখের ছেলে। অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.