গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
যুব সমাজের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে বরিশালের গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
শুক্রবার বিকেলে উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে কিরু স্মৃতি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল-আমিন একাদশ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদল নেতা এইচ এম তারিকুল ইসলাম কাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন আল-আমিন একাদশের হাতে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ কিরু স্মৃতি সংঘের হাতে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.