ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক পিপি ও জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম এবং জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন।
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠান শেষে জেলার কারানির্যাতিত পাঁচ শীর্ষ নেতা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.