গোপালগঞ্জ প্রতিনিধি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দেশের কল্যাণে রাষ্ট্রনায়ক তারেক রহমান পর্যায়ক্রমে তাঁর সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৩২ জন দরিদ্র মানুষের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা এবং আরও ৭৯ জনকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.