মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে খালিয়াজুরী উপজেলা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা সাঁতার, ভলিবল ও দাবা—এই তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা সার্বিক সহযোগিতা করেন।
প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমির মো. ইসমাইল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা মো. জিয়া উদ্দিন জিয়া, প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম (গোলাপ), ক্রীড়া শিক্ষক মো. আবু সালেহ, সংসদ সদস্যের সহকারী মো. জহির আহমেদ জিকু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাকিল সারোয়ার এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন, দীপংকর দত্ত রায়, আলী আজমান, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হারুন অর রশিদ, ক্রীড়া শিক্ষক মো. শফিকুল ইসলাম, মো. কবীর হোসেন, শাহেদা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জান প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.