কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় এরশাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামের হাজী বাড়ির জামে মসজিদের পুকুরপাড় থেকে নারিকেল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে কচুয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত এরশাদ হোসেন উপজেলার বদরপুর গ্রামের রাম সিংগাপুর বাড়ির মৃত শহীদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, মসজিদের মুসল্লিরা পুকুরের পশ্চিম পাশে একটি নারিকেল গাছের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা কচুয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, সড়ক দুর্ঘটনার পর তার স্বামী এরশাদ হোসেন দীর্ঘ দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার তার ঝুলন্ত মরদেহের সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করা হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.