কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মার্কেটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর নতুন এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পৌর মার্কেটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেন্টারটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান, কর্পোরেট হেড অফিস (CHO), ঢাকা মো. বশিরুচ ছামাদ বলেন, এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এখানে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন, যেকোনো সময় টাকা লেনদেন, নতুন ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, বাংলা QR-এর মাধ্যমে পেমেন্ট, মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন ধরনের বিল পরিশোধের সুবিধা থাকবে।
এছাড়া প্রবাসী গ্রাহকদের জন্য বিদেশ থেকে সরাসরি ব্যাংক হিসাবে রেমিট্যান্স গ্রহণ ও দ্রুত এবং নিরাপদে টাকা উত্তোলনের সুবিধা থাকবে। পাশাপাশি POS মেশিনের মাধ্যমে লেনদেন এবং সঞ্চয় ও বিনিয়োগের জন্য DPS ও FDRসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে।
সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ইন্দ্রজিৎ সেন গুপ্ত (মনি সেন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমটিবির এজেন্ট ব্যাংকিং বিভাগের রিজিওনাল ম্যানেজার ও কর্পোরেট হেড অফিসের কর্মকর্তা দিপেশ কুমার দাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. বশিরুচ ছামাদ, জাইতুন বিজনেস সলিউশন লিমিটেডের কার্যপরিচালনা প্রধান সারোয়ার খান সুমন, কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বসির বিন সমসুদ্দিন, ব্যবসায়ী নাসিম আহমেদ জুয়েল এবং কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা পরিচালক জয় সেন গুপ্ত।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নতুন এজেন্ট ব্যাংকিং সেন্টার চালুর ফলে কোটালীপাড়া পৌর মার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.