হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩৬ বোতল অবৈধ মাদকদ্রব্য এস্কাফ সিরাপসহ মো. সাহাদ আলী ওরফে মুসান্না (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ পৌরসভার শিবগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই সৌরভ কুমার দত্ত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় শিবগঞ্জ বাজারের রাফি টেলিকমের সামনে থেকে সাহাদ আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে তার হেফাজত থেকে ৩৬ বোতল অবৈধ এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার সাহাদ আলী শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার সৈবুর রহমানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.