সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের শালতলা হরিসভা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ গুরুসেবা নন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা সমন্বয়ক এম এ সালামসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে।
আলোচনা সভা শেষে হরিসভা মন্দিরের সামনে থেকে নানা বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.