আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৯টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রাশিদুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুর রহিম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা রুহুল আমিন এবং সাঈদী হাসান বুলবুল।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, বই ও স্টিকার প্রদান করে সম্মাননা জানানো হয়।
সংবর্ধনা পেয়ে কৃতী শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল ও উচ্চশিক্ষায় সাফল্য অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.