জয়পুরহাট প্রতিনিধি
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দানেজপুর প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দানেজপুর ডিগ্রি কলেজ মাঠে এ লীগের উদ্বোধন করা হয়। দানেজপুর জনকল্যাণ ক্লাবের আয়োজনে এবং নবীন খেলোয়াড়দের সহযোগিতায় এ ফুটবল লীগের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মানসিক শক্তি বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি করে এবং তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ছানোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মহাতা আলী বাবু ও শাহিন ইসলাম।
এ সময় দানেজপুর জনকল্যাণ ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্য শুভ, ইমন, মারুফ, হোজাইফা, মুহিদ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী ও নবীন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় দানেজপুর ফুটবল একাদশ ও গোপালপুর ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যেই এ লীগের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.