কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে মাদকবিরোধী আহ্বায়ক কমিটির উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রোয়াইলবাড়ী বাজারসংলগ্ন এইচ. এ. ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুরজ চেয়ারম্যানের সভাপতিত্বে বক্তব্য দেন আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, রাকিবসহ মাদকবিরোধী কমিটির অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও বলেন, “আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নে মাদকসেবী ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। মাদক প্রতিরোধ ও নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”
সভায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা, স্থানীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধি এবং আগামী দিনে একটি পূর্ণাঙ্গ মাদকবিরোধী কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.