নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শেখরনগর ও কেয়াইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অপরাধে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, কেয়াইন ইউনিয়নের শিকারপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং কৃষিজমি অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অপরাধে ‘নিমতলা হাউজিং’ নামের একটি আবাসন প্রকল্পকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ বালুভরাট এবং অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.