গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ১১ নম্বর) টানা চারবার নির্বাচিত কাউন্সিলর এম. মাহবুব আলী সোহেল জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
সোহেলের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, জামিন শুনানির সময় মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব হাসান মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
আইনজীবী রবিউল ইসলাম বলেন, বিচারকের প্রশ্নের জবাবে মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা আদালতকে জানান, বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। তিনি জামিনে মুক্তি পেলে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান বাদী।
বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত জেলা বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব আলী সোহেলের জামিন মঞ্জুর করেন। পরে রোববার তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.