ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরের প্রাতঃবাজারে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিনের চাল ফাঁকা করে লোহার নেট কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে প্রিয়ম স্বর্ণ শিল্পালয়ে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক নারায়ণ রায় জানান, প্রতিদিনের মতো সকালে দোকানের সিসি ক্যামেরা চেক করতে গিয়ে তিনি দেখতে পান ক্যামেরাগুলো ঘুরিয়ে রাখা হয়েছে। এতে সন্দেহ হলে দ্রুত দোকানে গিয়ে দেখেন, দোকানের ওপরের টিনের চাল ফাঁকা করা এবং লোহার নেট কাটা রয়েছে। পরে দোকানে প্রবেশ করে দেখতে পান স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নেই।
নারায়ণ রায় বলেন, ‘চোরেরা টিনের চাল ফাঁকা করে লোহার নেট কেটে দোকানে প্রবেশ করেছে। এরপর দোকানে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে। এতে আনুমানিক ৬ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, চুরির খবর পাওয়ার পর এসআই ইউনুসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.