কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জান্নাতি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার বাসিন্দা মুকুল সানার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু জান্নাতি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি নিশ্চিত করেছেন উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.