গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও স্থানীয় মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ আমীরুল ইসলাম বাবুল ওস্তাদ (৮৫) মারা গেছেন। সোমবার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার সকাল ১১টায় নলচিড়ায় তার নিজ প্রতিষ্ঠিত মাদরাসার সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, অসংখ্য শিষ্য-সাগরেদ ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল-আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম সবুজ, জেলা যুব জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান সবুজসহ বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
হাফেজ আমীরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.