কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২৪৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্তি ও বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক দীপা রানী বিশ্বাস, জরিপ কর্মকর্তা বুলবুল আহমেদ, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মিনারা হাফিজা ফেরদৌস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম এবং বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কেয়ারটেকার মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ।
পরে উপজেলা মৎস্য অফিসের সামনে স্থানীয় ১৭টি জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ বিতরণ করা হয়।
মৎস্য বিভাগের এ উদ্যোগের ফলে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.