আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরাম। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভুরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাবলুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, রবিউল ইসলাম, ইউপি সদস্য শুকুর আলী, রনজিত দেবনাথ, ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য মোক্তার হোসেন ও বিএনপি নেতা আবু সাঈদ।
বক্তারা বলেন, শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত ও বাস্তবতা পূরণ হয়নি। তাদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্থানীয় মানুষের স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়নে ভূমিকা রেখেছে।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় ফোরামের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.