নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভালাইন ইউনিয়নের তুড়ুক গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হুজাইফা ওই গ্রামের হাসনাত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় এবং শিশুটির মা-বাবার অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.