আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বিপ্লব মণ্ডল (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া আগৈলঝাড়া থানাধীন পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩) নামে দুজনকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০) নামে আরও তিনজনকে ৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.