আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
উপজেলা মহিলা দলের সভাপতি সাদিয়া বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি নয়ন খানম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, সামসুল হক খোকন ও মান্নান আকন, গৈলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মোল্লা, উপজেলা জাসাস সভাপতি মো. রাসেল ফিরোজ এবং বাকাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির।
এ ছাড়া মহিলা দলের নেত্রী বদরুন্নেসা পরী, চম্পাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.