মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোল্লাহাটে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা ৩৫টি চায়না দুয়ারী জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিলের দুটি পাটা কেটে দেওয়া হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.