আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নগরবাড়ি গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে রেজাউল ফকির (৫০) ও একই এলাকার মৃত মোকলেচ ফকিরের ছেলে আসলাম ফকির (৩২)।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, বুধবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি এলাকায় রেজাউল ফকিরের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় আগৈলঝাড়া থানার পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দুজনকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.